প্রথম পাতা খবর বর্ধমানের পর এবার হাওড়ায় বিষমদের বলি ৮

বর্ধমানের পর এবার হাওড়ায় বিষমদের বলি ৮

386 views
A+A-
Reset

বর্ধমানের পর এবার হাওড়ায় বিষমদের বলি। হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়ায় বিষমদ খেয়ে ৮ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও অনেকে।

মৃতেরা প্রত্যেকেই মালিপাঁচঘড়ার গজানন বস্তির বাসিন্দা৷ প্রাথমিক তদন্তে পুলিশ এবং রাজ্য আবগারি দফতর জানতে পেরেছে, বাংলা মদ খেয়েই স্থানীয় বেশ কয়েকজনের শরীরে বিষক্রিয়া হয়৷ রাজ্য সরকার অনুমোদিত মদ পান করার পরে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ মদের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে আবগারি দফতরও৷ মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিস প্রহরা রয়েছে।

কয়লা পাচার কাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.