কলকাতা: আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন। ১৩ জুলাই মনোনয়ন পর্ব শেষ হবে। সোমবার ৬ প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।
এ বারের রাজ্যসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়েছে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সমিরুল ইসলাম, প্রকাশ চিক বড়াইক এবং সাকেত গোখলেকে।
প্রসঙ্গত, এ বার শান্তা ছেত্রী এবং সুস্মিতা দেবকে বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের জায়গায় সমিরুল ইসলাম এবং প্রকাশ বড়াইককে টিকিট দিয়েছে দল।
বলে রাখা ভালো, বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সমিরুল ইসলাম। প্রকাশ আদিবাসী নেতা। অন্য দিকে, আরটিআই করে বিজেপিকে তোপ দেগে সাকেত গোখলে এখন জাতীয় স্তরে পরিচিত মুখ।
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফ্যালেরিওকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। কিন্তু রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দেওয়ার পর সেই আসনে উপনির্বাচন অবশ্যম্ভাবী ছিল। খালি হওয়া আসনে কাকে তৃণমূল প্রার্থী করল, তা এখনও স্পষ্ট নয়।