প্রথম পাতা খবর দেহরাদুনে ক্লোরিন গ্যাস লিক, শ্বাসকষ্টের কারণে স্থানীয়দের সরিয়ে দিল প্রশাসন

দেহরাদুনে ক্লোরিন গ্যাস লিক, শ্বাসকষ্টের কারণে স্থানীয়দের সরিয়ে দিল প্রশাসন

514 views
A+A-
Reset

দেহরাদুন: উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনের প্রেমনগর থানার অন্তর্গত ঝাঁজরা এলাকায় ক্লোরিন গ্যাস লিক। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক। এখানকার খালি প্লটের ভিতর থেকে এই লিকেজ হয়েছে, বলে ধারণা। আশেপাশের বাসিন্দাদের শ্বাসপ্রশ্বাসে কষ্ট। এরপরই আশপাশের এলাকা খালি করেছে প্রশাসন। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও এসডিআরএফের দল।

ঘটনায় প্রকাশ, মঙ্গলবার ভোরে ঝাঁজরা এলাকার একটি খালি প্লটে ক্লোরিন লিকেজ হলে এই ঘটনা ঘটে। প্লটে রাখা সিলিন্ডার থেকে এই গ্যাস নিঃসৃত হয়। যাতে এলাকার বাসিন্দাদের শ্বাস নিতে অসুবিধার সৃষ্টি হচ্ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও এসডিআরএফের দল। পুরো এলাকা খালি করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফুটো হওয়া সিলিন্ডার মাটির নীচে পুঁতে ফেলার কাজ চলছে।

এ প্রসঙ্গে দেহরাদুনের পুলিশ সুপার অজয় ​​সিং জানান, দেহরাদুনের প্রেমনগর থানার ঝাঁজরা এলাকায় একটি খালি প্লটে রাখা ক্লোরিন সিলিন্ডারে ফুটো হয়ে যাওয়ায় মানুষের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। তবে পুলিশ, এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছেছে এসডিআরএফ ও দমকলের দল। এই ঘটনার তদন্ত করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.