প্রথম পাতা খবর এসএসসি দফতরের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, চাকরিহারাদের মুখে ‘গো ব্যাক’ স্লোগান

এসএসসি দফতরের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, চাকরিহারাদের মুখে ‘গো ব্যাক’ স্লোগান

452 views
A+A-
Reset

চাকরি ফেরতের দাবিতে উত্তাল পরিস্থিতির মধ্যে শুক্রবার এসএসসি দফতরের সামনে হাজির হন প্রাক্তন বিচারপতি ও বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সেখানে গিয়ে চাকরিহারাদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। উঠতে থাকে ‘গো ব্যাক’ স্লোগান। তবু থেমে না থেকে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

চাকরিহারাদের উদ্দেশে অভিজিৎ বলেন, “পরশু আমরা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বলেছিলাম, দ্রুত যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করুন। সেই তালিকা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব, যাতে যোগ্যদের ক্ষতি না হয়।”

তাঁর দাবি, সরকার যদি সত্যিই চাকরি ফেরাতে চায়, তা হলে এখনই এসএসসিকে নির্দেশ পাঠিয়ে তালিকা প্রকাশের পথে এগোতে হবে। “আমরা রাজ্য সরকারকে দু’ঘণ্টা সময় দিচ্ছি,” বলেন অভিজিৎ, “এর মধ্যে যদি কোনও পদক্ষেপ না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।”

চাকরিহারাদের একাংশ অবশ্য এই দাবিদাওয়া ও নেতৃত্বে আস্থা না রেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের মতে, শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.