প্রথম পাতা খবর ইতিহাসে নাম লেখালেন শুভাংশু শুক্লা, সফল উৎক্ষেপণে মহাকাশে রওনা দিলেন চার অভিযাত্রী

ইতিহাসে নাম লেখালেন শুভাংশু শুক্লা, সফল উৎক্ষেপণে মহাকাশে রওনা দিলেন চার অভিযাত্রী

297 views
A+A-
Reset

ভারতীয় সময় বুধবার দুপুর ১২টা ১ মিনিটে ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হল ‘অ্যাক্সিয়ম-৪’ মিশনের। স্পেসএক্সের ‘ড্রাগন’ ক্যাপসুলে চেপে মহাকাশের উদ্দেশে রওনা দিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা-সহ চার নভশ্চর।

দীর্ঘ টালবাহানা, আবহাওয়ার বাধা এবং প্রযুক্তিগত সমস্যার পর অবশেষে সফলভাবে মহাকাশ যাত্রা শুরু হল। উৎক্ষেপণের কিছুক্ষণ আগে আবারও দেখা দিয়েছিল প্রযুক্তিগত ত্রুটি—মহাকাশযানে আপলোড হচ্ছিল না আবহাওয়ার তথ্য। বিজ্ঞানীদের দ্রুত হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।

অভিযানে শুভাংশুর সঙ্গী নাসার প্রাক্তন নভোচর রেগি হুইটসন (মিশনের কমান্ডার), পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি ও হাঙ্গেরির টিবর কাপু। তাঁরা ১৪ দিন থাকবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, যেখানে প্রায় ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা চালানো হবে।

রাকেশ শর্মার পর শুভাংশু হলেন দ্বিতীয় ভারতীয়, যিনি পা রাখছেন মহাকাশে। এই ঐতিহাসিক অভিযানে গর্বিত গোটা ভারত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.