প্রথম পাতা খবর রবিবার কনস্টেবল নিয়োগ পরীক্ষা, পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ইএমইউ লোকাল চালানোর সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

রবিবার কনস্টেবল নিয়োগ পরীক্ষা, পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ইএমইউ লোকাল চালানোর সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

180 views
A+A-
Reset

রবিবার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। রাজ্যের বিভিন্ন জেলার হাজার হাজার পরীক্ষার্থী এদিন সকাল থেকেই নিজেদের পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হবেন। তাঁদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

শুক্রবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, রবিবারের জন্য নির্ধারিতভাবে বন্ধ থাকা সমস্ত ইএমইউ লোকাল ট্রেন চালানো হবে। সাধারণত সাপ্তাহিক ছুটির কারণে ওই দিন বেশ কিছু লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকে। কিন্তু বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থার পথে হাঁটল রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সমস্ত ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এই সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষাকেন্দ্রের দিকে যাতায়াতের চাপ বেশি থাকবে বলে মনে করছে প্রশাসন।

উল্লেখ্য, এ বছর রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগে ১১ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। রাজ্যজুড়ে অসংখ্য পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ বার পরীক্ষার নিয়মেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং অন্যান্য সহযোগী পুলিশকর্মীরাও কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। পাশাপাশি সংরক্ষিত আসনগুলিও আগের মতোই বহাল থাকবে।

শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পরীক্ষার্থীরা। তাঁদের সুবিধার্থেই রবিবার বাতিল হওয়া সমস্ত ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। রেলের এই পদক্ষেপে বহু পরীক্ষার্থী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.