প্রথম পাতা খবর শীতের দৌড়ে শ্রীনিকেতনকে ছাপাল কল্যাণী, আর কতদিন জাঁকিয়ে শীত?

শীতের দৌড়ে শ্রীনিকেতনকে ছাপাল কল্যাণী, আর কতদিন জাঁকিয়ে শীত?

108 views
A+A-
Reset

দক্ষিণবঙ্গে শীতের দাপট আরও বেড়েছে। এত দিন ‘ফার্স্ট বয়’ হিসেবে পরিচিত বীরভূমের শ্রীনিকেতনকে পিছনে ফেলে সোমবার দক্ষিণবঙ্গের শীতলতম এলাকা হয়ে উঠল নদিয়ার কল্যাণী। এ দিন কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় দার্জিলিঙের পরেই। উল্লেখ্য, কয়েক দিন আগেই শ্রীনিকেতনের পারদ নেমেছিল ৬.৫ ডিগ্রি পর্যন্ত।

অন্য দিকে, কলকাতায় রবিবার তুলনায় সোমবার ফের ঠান্ডা বেড়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও ছিল ২৩.৯ ডিগ্রির নিচে, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় প্রায় ১ ডিগ্রি কম। ফলে সকালের দিকে শহরবাসীকে বেশ কনকনে ঠান্ডার মুখে পড়তে হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত শীতের হাত থেকে রেহাই নেই। সংক্রান্তিতেও ঠান্ডা অনুভূত হবে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি কমতে পারে। পাশাপাশি, রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং উত্তরবঙ্গে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.