প্রথম পাতা খবর কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধ! এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধ! এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

27 views
A+A-
Reset

কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া নিয়ে সংঘাত এবার পৌঁছাল দেশের সর্বোচ্চ আদালতে। ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-র বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এই মামলার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আগামী সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। কিন্তু সেই সাক্ষাতের আগেই কমিশনের বিরুদ্ধে আইনি পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে ইতিপূর্বে কমিশনকে ছ’টি চিঠি পাঠালেও কোনো সদুত্তর না মেলায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে রাজ্যের এই সংক্রান্ত অন্য একটি মামলার শুনানি রয়েছে। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রীর দায়ের করা নতুন এই মামলাটির শুনানি হতে পারে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নাম ছাঁটাই করা হচ্ছে। এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনারের কাছে নালিশ জানাতে যাওয়ার কথা। তার ঠিক আগে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিকভাবে কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সুত্র: আনন্দবাজার

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.