প্রথম পাতা খবর এসআইআর মামলা: সুপ্রিম কোর্টে শুনানির আগেই নবান্নের চাল, চাপে নির্বাচন কমিশন!

এসআইআর মামলা: সুপ্রিম কোর্টে শুনানির আগেই নবান্নের চাল, চাপে নির্বাচন কমিশন!

13 views
A+A-
Reset

কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনের সংঘাত এবার চরম পর্যায়। সুপ্রিম কোর্টে মামলার গুরুত্বপূর্ণ শুনানির ঠিক আগেই কমিশনকে চাপে ফেলে দিল নবান্ন। রাজ্যের অভিযোগের ভিত্তিতে কমিশনের অভিযোগের জবাবে নবান্ন চিঠি দিয়ে জানিয়েছে, এসআইআর-এর জন্য পর্যাপ্ত গ্রুপ-বি আধিকারিক দেওয়া হবে। এর ফলে আজ, সোমবার শীর্ষ আদালতে শুনানির আগেই কমিশন নতুন করে বেকায়দায় পড়ল বলেই মনে করছে রাজনৈতিক ও আইনি মহল।

​গত বুধবার সুপ্রিম কোর্টে শুনানির সময় নির্বাচন কমিশনের আইনজীবী অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার এসআইআরের কাজে পর্যাপ্ত গ্রুপ-বি অফিসার দেয়নি, যার ফলে ভিন রাজ্য থেকে আধিকারিক নিয়োগ করতে হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেয়, কতজন গ্রুপ-বি আধিকারিক এসআইআর-এর জন্য দেওয়া যাবে, তা সোমবারের মধ্যে কমিশনকে জানাতে হবে। সেই নির্দেশ মেনে শনিবারই নবান্ন কমিশনকে জানিয়ে দিয়েছে যে, এসআইআর কাজের জন্য ৮,৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক দিতে প্রস্তুত রাজ্য সরকার।

​একইসঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা আরেকটি গুরুত্বপূর্ণ দাবিও মেনে নিতে বাধ্য হয়েছে কমিশন। ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার শংসাপত্রকে প্রামাণ্য নথি হিসেবে শনিবারই মান্যতা দিতে রাজি হয়েছে তারা।

​গত শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শানিত যুক্তি কমিশনের পক্ষপাতিত্বকে সামনে নিয়ে আসে। শীর্ষ আদালত মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগগুলিকে মান্যতা দিয়ে পর্যবেক্ষণে জানায়, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র দোহাই দিয়ে কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়, কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নিজেদেরই ঠিক করা সিদ্ধান্তে বদল এবং সময়সীমা ক্রমাগত পিছিয়ে চলায় এমনিতেই ব্যাকফুটে থাকা কমিশন আজ সুপ্রিম কোর্টে কী যুক্তি পেশ করে, সেদিকেই এখন নজর গোটা দেশের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.