প্রথম পাতা খবর যুবসাথীতে ন’দিনে প্রায় ৭৭ লক্ষ আবেদন, বাড়তে পারে আবদনপত্র জমার মেয়াদ

যুবসাথীতে ন’দিনে প্রায় ৭৭ লক্ষ আবেদন, বাড়তে পারে আবদনপত্র জমার মেয়াদ

190 views
A+A-
Reset

রাজ্যের যুবসমাজের জন্য চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। মাত্র ন’দিনে আবেদনের সংখ্যা পৌঁছেছে প্রায় ৭৭ লক্ষে। ১৬ ফেব্রুয়ারি থেকে নাম নথিভুক্তিকরণ শুরু হয়। বৃহস্পতিবার আবেদনের শেষ দিন। তবে আবেদনপত্র জমার সময়সীমা বাড়ানো হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর ধরে মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার পর্যন্ত মোট ৭৬ লক্ষ ৭৭ হাজার আবেদন জমা পড়েছে। জেলাভিত্তিক হিসাবে দক্ষিণ ২৪ পরগনা শীর্ষে। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া।

এর পাশাপাশি ‘স্বনির্ভর বাংলা’ শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও নতুন করে বিপুল আবেদন জমা পড়ছে। অনেক মহিলা জানিয়েছেন, মাসিক ভাতা দেড় হাজার টাকা হওয়ায় নতুন করে আবেদন করছেন তাঁরা।

গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থ রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। পরে মুখ্যমন্ত্রী জানান, ১ এপ্রিল থেকেই প্রকল্প কার্যকর হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.