প্রথম পাতা খবর ১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

15 views
A+A-
Reset

রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৃহস্পতিবার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিধাননগরের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনেরও উদ্বোধন করেন তিনি। নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই দুই ভবনের উদ্বোধন করা হয়।

এনআরএস মেডিক্যাল কলেজের নতুন ১০ তলা ভবনের নাম দেওয়া হয়েছে ‘বিসি রায় মেমোরিয়াল বিল্ডিং’। প্রায় ১৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক ভবনে একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্নায়ুশল্য, অস্থি, স্নায়ু এবং হৃদ্‌রোগ সংক্রান্ত বিভাগ।

এই ভবনে অর্থোপেডিকস, নিউরোলজি এবং কার্ডিয়োলজি-র মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা মিলবে। পাশাপাশি আইসিইউ এবং আইটিইউ শয্যার ব্যবস্থাও রাখা হয়েছে। আধুনিক চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে ভবিষ্যতে এখানে ১২৮ স্লাইস সিটি স্ক্যান বিভাগ চালু করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতরের মতে, নতুন ভবন চালু হওয়ায় এনআরএস হাসপাতালে রোগী পরিষেবা আরও দ্রুত এবং উন্নত হবে। বিশেষত জটিল রোগের চিকিৎসা এবং জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই নতুন পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

অন্য দিকে, বিধাননগরে অবস্থিত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনেও আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। সেখানে ভবিষ্যতে সেমিনার, বৈজ্ঞানিক আলোচনা এবং সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকার ধারাবাহিক ভাবে নতুন হাসপাতাল ভবন, চিকিৎসা পরিষেবা এবং আধুনিক যন্ত্রপাতি যুক্ত করার উপর জোর দিচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.