প্রথম পাতা খবর ভোট ঘোষণার পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, উত্তরপাড়ায় মীনাক্ষী

ভোট ঘোষণার পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, উত্তরপাড়ায় মীনাক্ষী

16 views
A+A-
Reset

রাজ্যে বিধানসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। রবিবারই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। তার পরদিনই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্য বামফ্রন্ট।

সোমবার সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি জানান, শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে বামফ্রন্টের বৈঠক ফলপ্রসূ হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই প্রথম দফায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

উত্তরবঙ্গ থেকে শুরু করে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। কোচবিহারের মেখলিগঞ্জে কমল রায়, মাথাভাঙায় সিপিআই(এম)-এর খগেন বর্মন, কোচবিহার উত্তরে প্রণয় কাঞ্জি এবং দিনহাটায় বিকাশ মণ্ডলকে প্রার্থী করা হয়েছে।

মাদারিহাট আসনে আরএসপি-র সুভাষ লোহার, ধূপগুড়িতে নিরঞ্জন রায়, জলপাইগুড়িতে দেবরাজ বর্মন এবং রাজগঞ্জে হরেন্দ্রনাথ রায় প্রার্থী হচ্ছেন। নাগরাকাটা আসনে তিনকুমার ওরাও এবং শিলিগুড়িতে শরদিন্দু চক্রবর্তীকেও প্রার্থী করা হয়েছে।

উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। চাকুলিয়ায় আমজাদ আলি, ইটাহারে সুদীপ্ত দাস, কুশমুন্ডিতে জ্যোতির্ময় রায় এবং গঙ্গারামপুরে বিপ্লব বর্মনকে প্রার্থী করা হয়েছে। গাজোলে ক্ষিতীশ সরকার এবং মানিকচকে দেবজ্যোতি সিনহাকে প্রার্থী করেছে বামফ্রন্ট।

মুর্শিদাবাদে আব্দুল মান্নান, বেলডাঙায় রাজেশ ঘোষ এবং কালীগঞ্জে সাবিনা ইয়াসমিনকেও প্রার্থী করা হয়েছে।

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। নোয়াপাড়ায় গার্গী চ্যাটার্জি, বিজপুরে দেবাশীষ রক্ষিত, দমদম উত্তরে দীপশিতা ধর, বরানগরে সায়নদ্বীপ মিত্র এবং দমদমে ময়ূখ বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে।

রাজারহাট নিউটাউনে সপ্তর্ষি দেব, পানিহাটিতে কলতান দাশগুপ্ত, কামারহাটিতে মানোস মুখোপাধ্যায় এবং কসবায় দিপু দাসকে প্রার্থী করেছে বামফ্রন্ট।

গুরুত্বপূর্ণ যাদবপুর আসনে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বেহালা পশ্চিমে নিহার ভক্ত, মহেশতলায় সায়ন ব্যানার্জি, চৌরঙ্গীতে সঞ্জয় বসু এবং বেলেঘাটায় পারমিতা রায়কে প্রার্থী করা হয়েছে।

মানিকতলায় মৌসুমী ঘোষ, শ্যামপুরে অসিত বরণ সাউ, উদয়নারায়নপুরে ষষ্ঠী মাঝি, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায় এবং শ্রীরামপুরে নবনীতা চক্রবর্তীও বামফ্রন্টের প্রার্থী।

এছাড়াও সিঙ্গুরে দেবাশীষ চট্টোপাধ্যায়, চন্দননগরে মণীশ পান্ডা, পটাশপুরে সৈকত গিরি, খড়গপুর সদরে মধুসূদন রায়, নারায়ণগরে তাপস সিনহা, কাশীপুরে সুলেখা বাউরি এবং ছাতনায় রাজীব করকে প্রার্থী করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী, রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ হবে—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোটগণনা হবে আগামী ৪ মে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.