প্রথম পাতা খবর ২৩ মার্চ প্রকাশ অতিরিক্ত ভোটার তালিকা, বাদ পড়লে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ

২৩ মার্চ প্রকাশ অতিরিক্ত ভোটার তালিকা, বাদ পড়লে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ

20 views
A+A-
Reset

আগামী সোমবার, ২৩ মার্চ রাজ্যে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এসআইআরে বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর এই তালিকা প্রকাশ করা হবে। এর ঠিক একমাস পর, ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই ২৭ লক্ষ ২৩ হাজার জনের নাম নিষ্পত্তি করা হয়েছে। তাঁদের নামই প্রথম অতিরিক্ত তালিকায় প্রকাশ পাবে। পাশাপাশি প্রতি শুক্রবার অতিরিক্ত তালিকা প্রকাশের সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছে কমিশন। আগামী সপ্তাহের শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ হতে পারে বলে জানা যাচ্ছে।

এবার ভোটারদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। অতিরিক্ত ভোটার তালিকায় কারও নাম না থাকলে বা কেটে দেওয়া হলে আপিলের সুযোগ দিতে নতুন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালে আবেদন জানিয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে।

সূত্রের খবর, রাজ্যের ২৩ জেলার জন্য মোট ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।

এই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন—দু’ভাবেই। অনলাইনে আবেদন করতে হলে ECI NET মোবাইল অ্যাপ বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। অন্যদিকে, অফলাইনে আবেদন জমা দেওয়া যাবে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের কাছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই এই আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে। সমস্ত আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে ট্রাইব্যুনালের কার্যকালও শেষ হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.