প্রথম পাতা খবর গণনার দিনেই কালবৈশাখীর সতর্কতা, ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

গণনার দিনেই কালবৈশাখীর সতর্কতা, ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

7 views
A+A-
Reset

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে ফের ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে সোমবার, ভোট গণনার দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পারে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

রবিবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কালবৈশাখীর তীব্র প্রভাব পড়তে পারে। এসব জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।

সোমবার, অর্থাৎ গণনার দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড়ের তীব্রতা আরও বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার প্রভাব কিছুটা কমতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ঝড়ের দাপট কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে রাজ্যের প্রায় সর্বত্রই আবহাওয়া থাকবে অস্থির। প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.