প্রথম পাতা খবর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ থলপতি বিজয়ের, প্রথম ভাষণেই ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের বার্তা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ থলপতি বিজয়ের, প্রথম ভাষণেই ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের বার্তা

10 views
A+A-
Reset

দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা থলপতি বিজয় এবার আনুষ্ঠানিক ভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। রবিবার শপথগ্রহণ অনুষ্ঠানের পর চেন্নাইয়ে প্রথম ভাষণে তিনি ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় এবং সাধারণ মানুষের স্বার্থরক্ষার বার্তা দেন।

শপথ নেওয়ার পর বিজয় বলেন, “আমি সাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় আজ থেকে শুরু হল।” পাশাপাশি তিনি জানান, তাঁর সরকার মানুষের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করবে। বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, নারী সুরক্ষা বাহিনী গঠন-সহ একাধিক প্রতিশ্রুতির কথাও ঘোষণা করেন তিনি।

নতুন মুখ্যমন্ত্রী এদিন পূর্ববর্তী এম কে স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকে সরকারের সমালোচনাও করেন। বিজয়ের দাবি, আগের সরকার রাজ্যের উপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে। তাঁর কথায়, “আপনারা সমর্থন করলে আমরা সব প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করব।”

এছাড়াও বিজয় স্পষ্ট বার্তা দিয়েছেন যে তাঁর নেতৃত্বাধীন সরকার কোনও জোটসঙ্গীর চাপের কাছে নতি স্বীকার করবে না। রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মধ্য দিয়ে নিজের স্বাধীন রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চেয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। চলচ্চিত্র জগত থেকে রাজনীতিতে এসে অল্প সময়ের মধ্যেই রাজ্যের শীর্ষ পদে পৌঁছে যাওয়া বিজয়ের এই উত্থান ইতিমধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তামিলনাড়ুর রাজনীতিতে তাঁর নতুন অধ্যায় এখন কোন পথে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.