প্রথম পাতা খবর পুরনিয়োগ দুর্নীতি মামলায় ৯ ঘণ্টা জেরা, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন রথীন ঘোষ

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ৯ ঘণ্টা জেরা, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন রথীন ঘোষ

137 views
A+A-
Reset

ইমন কল্যাণ সেন: পুরনিয়োগ দুর্নীতি মামলায় আরও সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার টানা প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে।

সকাল ১০টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন রথীন। সঙ্গে ছিল একাধিক নথিপত্র। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৮টা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে আসেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন বলেন, “এটা আমাদের নিজেদের ব্যাপার। কিছুই বলতে পারব না। যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছিল, সব দেওয়া হয়েছে।”

পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত কী কী প্রশ্ন করা হয়েছে, সে বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। রথীনের কথায়, “আমার কাছে কী জানতে চাওয়া হয়েছে, সে ব্যাপারে ওদের (তদন্তকারী সংস্থা) জিজ্ঞাসা করুন। আমি কিছু বলব না।”
তদন্তে ফের তাঁকে ডাকা হতে পারে কি না, সেই প্রশ্নের জবাবে প্রাক্তন মন্ত্রী জানান, প্রয়োজন হলে তদন্তকারী সংস্থাই তাঁকে জানাবে।
উল্লেখ্য, এর আগেও একাধিক বার রথীন ঘোষকে তলব করেছিল ইডি। তবে নির্বাচনী ব্যস্ততার কারণে তিনি হাজিরা দেননি বলে জানা গিয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার তিনি তদন্তকারীদের মুখোমুখি হন।

রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন দুর্নীতি মামলায় তদন্তের গতি বেড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। পুরনিয়োগ দুর্নীতি মামলাতেও আগামী দিনে আরও কয়েক জন প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে বলে সূত্রের দাবি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.