প্রথম পাতা খবর নির্বিচারে হকার উচ্ছেদ অভিযানে ক্ষোভ মমতার, ২১ মে পথে নামছে তৃণমূল

নির্বিচারে হকার উচ্ছেদ অভিযানে ক্ষোভ মমতার, ২১ মে পথে নামছে তৃণমূল

19 views
A+A-
Reset

হাওড়া, শিয়ালদহ-সহ একাধিক স্টেশন এবং স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযান ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। হকার ও দোকান উচ্ছেদে বুলডোজ়ার ব্যবহারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এই অভিযানের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার পথে নামার ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার কালীঘাটের বাড়িতে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে হকার উচ্ছেদ প্রসঙ্গ তোলেন মমতা। সূত্রের খবর, বৈঠকে তিনি অভিযোগ করেন, সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে এবং হকারদের দোকান বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মমতার দাবি, বিজেপি সরকার সংবিধানের মূল চেতনা মানছে না।

তৃণমূল সূত্রে খবর, হাওড়া, শিয়ালদহ এবং বালিগঞ্জ স্টেশনের কাছে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওই কর্মসূচি পালিত হবে।

গত শুক্রবার রাতে হাওড়া স্টেশন চত্বরে বুলডোজ়ার চালিয়ে ১৫০টিরও বেশি দোকান গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শনিবারও অভিযান চলে। একইভাবে শিয়ালদহ স্টেশন চত্বর এবং শিয়ালদহ বিভাগের বিভিন্ন স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
রেলের দাবি, স্টেশন চত্বরের অবৈধ দখল সরানো হচ্ছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, খুব কম সময়ের নোটিসে এই অভিযান চালানো হয়েছে। ফলে বহু ছোট ব্যবসায়ী কার্যত বিপাকে পড়েছেন।
অন্যদিকে, স্টেশন চত্বর পরিষ্কার হওয়ায় যাত্রীদের একাংশ খুশি হলেও আচমকা বুলডোজ়ার অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.