প্রথম পাতা খবর তল্লাশি বা গ্রেফতারিতে সাদা পোশাক নয়, উর্দি বাধ্যতামূলক: নতুন নির্দেশ কলকাতা পুলিশের

তল্লাশি বা গ্রেফতারিতে সাদা পোশাক নয়, উর্দি বাধ্যতামূলক: নতুন নির্দেশ কলকাতা পুলিশের

9 views
A+A-
Reset

তল্লাশি অভিযান, গ্রেফতারি কিংবা অন্য কোনও সরকারি কাজে এবার থেকে সাদা পোশাকে যেতে পারবেন না কলকাতা পুলিশের কর্মীরা। উর্দি পরেই দায়িত্ব পালন করতে হবে। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ কমিশনারের দফতর।

২৪ মে জারি হওয়া ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও তল্লাশি অভিযান, কাউকে গ্রেফতার বা আটক করতে গেলে পুলিশকর্মীদের উর্দি পরে যেতে হবে। সাধারণ বা সাদা পোশাকে অভিযান চালানো যাবে না। তবে বিশেষ পরিস্থিতিতে সাধারণ পোশাকে যাওয়ার প্রয়োজন হলে আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। পাশাপাশি অভিযানের সময়ে যাতে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের চিহ্নিত করা যায়, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

তবে এই নির্দেশ সব বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কলকাতা পুলিশের বিশেষ শাখা, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ), সাইবার শাখা এবং কিছু বিশেষ ইউনিটের কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না বলে জানানো হয়েছে। নির্দেশিকায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ‘ডি কে বসু বনাম পশ্চিমবঙ্গ’ মামলার (১৯৯৭) রায়ের উল্লেখও করা হয়েছে। ওই মামলায় শীর্ষ আদালত গ্রেফতার ও তল্লাশির সময় পুলিশের আচরণ ও প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.