প্রথম পাতা খবর রাজ্যে শুরু হচ্ছে জনগণনা, শুক্রবার নবান্নে বিশেষ বৈঠক, প্রথমবার মিলবে ‘স্ব-গণনা’র সুযোগ

রাজ্যে শুরু হচ্ছে জনগণনা, শুক্রবার নবান্নে বিশেষ বৈঠক, প্রথমবার মিলবে ‘স্ব-গণনা’র সুযোগ

18 views
A+A-
Reset

রাজ্যে শুরু হতে চলেছে আদমশুমারি বা জনগণনার প্রস্তুতির চূড়ান্ত পর্ব। গত ১১ মে জনগণনার কাজ শুরুর জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর এবার প্রশাসনিক স্তরে কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। শুক্রবার নবান্ন সভাঘরে প্রিন্সিপ্যাল সেন্সাস অফিসারদের সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক মহলের মতে, এই বৈঠকের মাধ্যমেই জনগণনা ২০২৭-এর প্রস্তুতি কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে।

সূত্রের খবর, এদিনের সম্মেলনে জনগণনা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি, প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনগণনা প্রক্রিয়া নিয়ে তাঁর মতামত ও নির্দেশনা দেবেন। একই সঙ্গে উপস্থিত আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে সেন্সাস ২০২৭-এর বিশেষ ম্যাসকট।

এবারের জনগণনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল ‘সেলফ এনিউমারেশন’ বা ‘স্ব-গণনা’ ব্যবস্থা। এই প্রথমবার সাধারণ মানুষ নিজেরাই অনলাইনের মাধ্যমে পরিবারের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। সরকারি পোর্টালের মাধ্যমে পরিবারের সদস্যসংখ্যা, সামাজিক ও আর্থিক তথ্যসহ প্রয়োজনীয় বিবরণ সরাসরি জমা করা যাবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত পোর্টালে তথ্য জমা দেওয়ার পর একটি বিশেষ ‘সেলফ এনিউমারেশন আইডি’ তৈরি হবে। পরবর্তীকালে গণনাকারীরা বাড়ি পরিদর্শনে এলে সেই আইডি সংগ্রহ করবেন এবং তথ্যগুলি কেন্দ্রীয় ডেটাবেসে আপলোড করা হবে।

সরকারি মহলের দাবি, এই নতুন ব্যবস্থা জনগণনার কাজকে আরও স্বচ্ছ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করে তুলবে। একই সঙ্গে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সময়ও অনেকটা কমবে।

দীর্ঘ বিরতির পর দেশে জনগণনা শুরু হতে চলেছে। ফলে প্রশাসনিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিকল্পনা তৈরির ক্ষেত্রে এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.