প্রথম পাতা খবর শনি-রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লক, বাতিল একাধিক লোকাল ট্রেন

শনি-রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লক, বাতিল একাধিক লোকাল ট্রেন

8 views
A+A-
Reset

কলকাতা: রেলের পরিকাঠামোর উন্নয়ন এবং নিরাপত্তা জোরদার করতে আগামী ২৭ ও ২৮ জুন (শনিবার ও রবিবার) শিয়ালদহ দক্ষিণ শাখায় গুরুত্বপূর্ণ ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। বালিগঞ্জ স্টেশন চত্বরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা (৩৯০ মিনিট) এই ব্লক চলবে। এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত ব্লক কার্যকর থাকবে। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তে এই কাজের পরিকল্পনা করা হয়েছে, কারণ ওই সময় নিত্যযাত্রী ও কর্মজীবী মানুষের ভিড় তুলনামূলক কম থাকে।

শনিবার (২৭ জুন) যে ট্রেনগুলি বাতিল

  • শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর: 34752 Down, 34754 Down, 34755 Up, 34757 Up
  • শিয়ালদহ–ক্যানিং: 34554 Down, 34555 Up
  • শিয়ালদহ–ডায়মন্ড হারবার: 34858 Down, 34860 Down, 34857 Up, 34859 Up
  • শিয়ালদহ–বজবজ: 34162 Down, 34161 Up
  • শিয়ালদহ–সোনারপুর: 34436 Down

রবিবার (২৮ জুন) যে ট্রেনগুলি বাতিল

  • শিয়ালদহ–সোনারপুর: 34412 Down, 34411 Up

এ ছাড়াও কয়েকটি ট্রেনের যাত্রাপথ সোনারপুর এবং নিউ আলিপুর পর্যন্ত সীমাবদ্ধ করা হবে। কিছু ট্রেন ওই স্টেশন থেকেই যাত্রা শুরু করবে।

রেল জানিয়েছে, ব্লক শুরুর আগে নির্ধারিত গন্তব্য পর্যন্ত সমস্ত স্টপেজে চলাচলকারী শেষ ট্রেন হবে 34750 Down এবং 34553 Up। ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন চলবে 34511 Up এবং 34814 Down হিসেবে।

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, রেললাইনের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নিরাপদ ও দ্রুততর পরিষেবা দিতে এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের সহযোগিতা কামনা করেছে রেল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.