প্রথম পাতা খবর রথযাত্রার আগে নিরাপত্তার চাদরে পুরী, মোতায়েন ১২০০ পুলিশ; ড্রোনে ২৪ ঘণ্টা নজরদারি

রথযাত্রার আগে নিরাপত্তার চাদরে পুরী, মোতায়েন ১২০০ পুলিশ; ড্রোনে ২৪ ঘণ্টা নজরদারি

11 views
A+A-
Reset

পুরী: আগামী ১৬ জুন পঞ্জিকা মতে রথযাত্রা। প্রতি বছরের মতো এ বারও আষাঢ় মাসে পুরীতে মহাসমারোহে পালিত হবে জগন্নাথদেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা। লক্ষ লক্ষ ভক্তের সমাগমের কথা মাথায় রেখে ইতিমধ্যেই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ওড়িশা প্রশাসন। স্থল, জল ও আকাশপথে কড়া নজরদারির পাশাপাশি মোতায়েন করা হচ্ছে প্রায় ১২০০ পুলিশকর্মী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ বছরের নিরাপত্তা ব্যবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ২৪ ঘণ্টা ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে অ্যান্টি-ড্রোন ব্যবস্থাও রাখা হয়েছে।

শুধু স্থলপথ নয়, সমুদ্রপথেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং ওড়িশা পুলিশের মেরিটাইম স্টেশনের যৌথ টহল শুরু হয়েছে। নজরদারি জাহাজগুলিতে কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন থাকবে, যাতে যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা যায়।

রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে একযোগে কাজ করবে সিআরপিএফ, বিএসএফ, আরপিএফ, উপকূলরক্ষী বাহিনী-সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা। মঙ্গলবার সবকটি বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন ওড়িশা পুলিশের ডিজিপি ওয়াই বি খুড়ানিয়া। বৈঠকে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF) এবং এনএসজি-র কুইক রেসপন্স টিমের মোতায়েন ও নিরাপত্তা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডিজিপি নির্দেশ দিয়েছেন, এ বছর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আরপিএফ এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড সমন্বিতভাবে কাজ করবে। প্রশাসনের দাবি, বহুস্তরীয় নিরাপত্তা বলয়ের মাধ্যমে রথযাত্রা উপলক্ষে আগত লক্ষ লক্ষ ভক্তের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.