প্রথম পাতা খবর ১৫ অগস্টের পর থেকেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা, ভুয়ো আবেদনকারীদের কড়া সতর্কবার্তা মন্ত্রীর

১৫ অগস্টের পর থেকেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা, ভুয়ো আবেদনকারীদের কড়া সতর্কবার্তা মন্ত্রীর

8 views
A+A-
Reset

কলকাতা: অন্নপূর্ণা যোজনার চলতি অগস্ট মাসের আর্থিক সহায়তা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নারী ও শিশুকল্যাণমন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, এই মাসের ৩ হাজার টাকার অনুদান সেপ্টেম্বর পর্যন্ত গড়াবে না১৫ অগস্টের পর থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করবে।

বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স (MCCI) এবং এমসিসিআই লেডিস ফোরামের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, অনলাইনে জমা পড়া বহু আবেদনে তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। সেই কারণে ব্লক স্তরে বিডিওদের মাধ্যমে বিস্তারিত সমীক্ষা চালানো হচ্ছে, যাতে প্রকৃত উপভোক্তারাই এই প্রকল্পের সুবিধা পান।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, ভুল তথ্য দিয়ে আবেদন করলে বা অযোগ্য ব্যক্তি আবেদন করলে কোনওভাবেই অনুদান দেওয়া হবে না। তিনি প্রশ্ন তোলেন, “উচ্চ মাধ্যমিক শিক্ষকের স্ত্রী বা যাঁরা আয়কর দেন, তাঁদের স্ত্রী কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?” তাঁর বক্তব্য, প্রকৃত দরিদ্র ও যোগ্য উপভোক্তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতেই এই যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে।

রাজ্য সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনার লক্ষ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের সহায়তা করা। তাই আবেদনপত্র যাচাইয়ে কোনওরকম আপস করা হবে না। যাঁরা প্রকৃত অর্থেই প্রকল্পের শর্ত পূরণ করেন, তাঁরাই নির্ধারিত সময়ে অনুদান পাবেন।

প্রশাসনের তরফে আবেদনকারীদের সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, সমীক্ষা শেষ হওয়ার পর ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.