প্রথম পাতা বিনোদন এক ছবিতে ধরা দেবে ফেলুদা, শঙ্কু সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে সন্দীপ রায়ের নতুন ছবি

এক ছবিতে ধরা দেবে ফেলুদা, শঙ্কু সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে সন্দীপ রায়ের নতুন ছবি

474 views
A+A-
Reset

কলকাতা: সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন ছবি তৈরি করতে চলেছেন পরিচালক সন্দীপ রায়। জানা গিয়েছে, সেই ছবিতে থাকছে সত্যজিত রায়ের দুই কিংবদন্তী চরিত্র ফেলুদা এবং প্রফেসর শঙ্কু।

টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ফেলুদার চরিত্রে অভিনয় করার জন্য পুরোনো কোনও অভিনেতা নয়,দেখা যেতে পারে ইন্দ্রনীল সেনগুপ্তকে।যদিও এবিষয়ে মুখ খোলেননি ইন্দ্রনীল।তবে ইন্দ্রনীল যে শুধু লুকসের দিক থেকে সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্রটি হয় উঠবে তা নয়,তিনি একজন দক্ষ অভিনেতাও।

ইন্দ্রনীল এর আগে কিরীটির চরিত্রে অভিনয় করলেও এই প্রথম ফেলুদার চরিত্রে অভিনয় করবেন তিনি।এতকাল সন্দীপ রায়ের ছবিতে ফেলুদার ভূমিকায় থাকতেন সব্যসাচী চক্রবর্তীই,একটি ছবিতে ‘ফেলু’ মিত্তির হয়েছেন আবীর চট্টোপাধ্যায়ও। এবার ফেলুদার ভূমিকায় নতুন কাউকেই নিতে চেয়েছিলেন পরিচালক।

আরও পড়ুন: প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত, শোকের ছায়া সিনেমা এবং নাট্য জগতে

সূত্রের খবর,এবার ইন্দ্রনীলই হতে চলেছেন তাঁর পরবর্তী একাধিক ছবির ফেলুদা। অন্যদিকে ওয়েবে রীতিমতো সারা ফেলে দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা টোটা রায় চৌধুরী। আবার ইন্দ্রনীলকেও কিন্তু ফেলুদা হিসেবে মন্দ লাগবে না। ‘ফেলু’ টোটাকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন কিনা এখন সেটাই দেখার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.