প্রথম পাতা খবর আজ থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা 

আজ থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা 

636 views
A+A-
Reset

কলকাতা: সোমবার রাতেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে। তবে মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার থাকার কথা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

গত কয়েকদিনে গরম অনেকটাই বেড়ে গিয়েছে রাজ্যে। তবে, আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১ বা ২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। আগামী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। তারপর ফের চড়বে পারদ। পরবর্তী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে প্রতিটি জেলার আবহাওয়া। একইভাবে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শুধুমাত্র দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি সাতটি জেলায় বৃষ্টি হবে না।

এরই মধ্যে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন এবার মার্চের প্রথম থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। মার্চ মাসের সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে। মানে বহু ক্ষেত্রে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা হবে এই মার্চ মাসেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.