প্রথম পাতা খবর দাম না পাওয়ায় বাগানে পড়ে নষ্ট হচ্ছে প্রচুর টমেটো, সরকারি সাহায্যের আবেদন

দাম না পাওয়ায় বাগানে পড়ে নষ্ট হচ্ছে প্রচুর টমেটো, সরকারি সাহায্যের আবেদন

333 views
A+A-
Reset

বাগানে নষ্ট হচ্ছে টমেটো, দাম না থাকায় ক্ষতির মুখে টমেটো চাষীরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার টমেটো চাষিরা ক্ষতির সম্মুখীন,টমেটো নষ্ট হচ্ছে বাগানে, খরচা না ওঠায় বাগান থেকে টমেটো পর্যন্ত তুলতে পারছেন না চাষিরা। সরকারি সাহায্যের আবেদন।

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে কয়েক হাজার বিঘার বিভিন্ন জায়গায় সিজনের টমেটো চাষ হয়, প্রথমের দিকে টমেটো প্রচুর পরিমাণে বিক্রি হলে ও বর্তমানে টমেটোর দাম না থাকায় চাষিরা পড়েছে মহা সমস্যায়।

আশ্বিন মাস থেকে বৈশাখ মাসের প্রথম পর্যন্ত টমেটোর চাষিরা টমেটো বিক্রি করে থাকে, অনেকে নাবিচাষ করে বেশি টাকা পাওয়ার আশায়।কারণ প্রথমে যে দাম থাকে শেষের দিকে তাঁর দাম দ্বিগুন হয়।কিন্তু এবারে কিন্তু দাম দ্বিগুণ হওয়া তো দূরের কথা বর্তমানে তিন থেকে চার টাকা কেজিতে টমেটো পাইকারি হচ্ছে। যার ফলে চাষিরা বাগানের টমেটো পর্যন্ত তুলছেন না, কারণ টমেটো তুলতে গেলে মানুষকে মজুরি দিয়ে তুলতে হয়, মজুরির পয়সাটুকু দিতে পারছেন না চাষিরা। চাষিরা চাইছেন সরকার এই দিকে নজর দিক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.