প্রথম পাতা খবর শনিবার শুভেন্দুর পাড়ায় অভিষেক, শুভেন্দু যাচ্ছেন অভিষেকের গড়ে

শনিবার শুভেন্দুর পাড়ায় অভিষেক, শুভেন্দু যাচ্ছেন অভিষেকের গড়ে

337 views
A+A-
Reset

কলকাতা: শনিবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওই একই দিন অভিষেকের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করবেন শুভেন্দু।

অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজেপির সভা নিয়ে মামলা গড়িয়েছিল হাইকোর্টে। দক্ষিণ ২৪ পরগনায় কুলপির দলনঘাটা এলাকার একটি মাঠে শনিবার বিরোধী দলনেতার জনসভার পরিকল্পনা ছিল। সেই মতো মঞ্চ তৈরি করার জন্য সরঞ্জামও চলে এসেছিল। পরে আইনি জটিলতার কারণে তা বন্ধ হয়ে যায়। শুক্রবারই এই সভা সংক্রান্ত মামলায় অনুমতি দিল আদালত। ডায়মন্ডহারবারের লাইট হাউস মাঠে সভা করতে পারবেন শুভেন্দু।

একই সঙ্গে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে সভা করতে পারবেন শুভেন্দু। পাশাপাশিই কড়া নির্দেশ, সাধারণ মানুষের অসুবিধা না করে, শব্দবিধি মেনে সভা করতে হবে।

অন্য দিকে, কাঁথিতে অভিষেকের সভা নিয়ে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু । বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

আদালতে শুভেন্দুর তরফে আবেদনে উল্লেখ করা হয়েছিল, ৩ ডিসেম্বর কয়েক হাজার লোককে নিয়ে বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা রয়েছে। বাড়ির সামনে একটাই মাত্র রাস্তা। স্থানীয় থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে আদালতে অভিযোগ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। কিন্তু অভিষেকের সভায় নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করে দেন বিচারপতি মান্থা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.