প্রথম পাতা খবর বাংলাদেশ নির্বাচনে বিএনপির ঝড়, ২১২ আসনে জয়; প্রধানমন্ত্রীর পথে তারেক রহমান

বাংলাদেশ নির্বাচনে বিএনপির ঝড়, ২১২ আসনে জয়; প্রধানমন্ত্রীর পথে তারেক রহমান

18 views
A+A-
Reset

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। শুক্রবার ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি জোট পেয়েছে ২১২টি আসন। জামাত পেয়েছে ৭৭, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সময় ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতে মামলা চলায় স্থগিত রাখা হয়েছে। শেরপুর-২ আসনের ফল ঘোষণা হলেও আপাতত ওই আসনের গেজেট প্রকাশ করা হয়নি।

এই ফলাফলের পর ১৭ বছর পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার পথে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এটি বিএনপির জন্য ঐতিহাসিক প্রত্যাবর্তন।

গোপালগঞ্জে ক্লিন সুইপ বিএনপির, হাসিনার ঘাঁটিতে ঐতিহাসিক ফল

বিশেষভাবে নজর কেড়েছে গোপালগঞ্জ জেলার ফলাফল। শেখ হাসিনার রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলার তিনটি আসনেই জয় পেয়েছে বিএনপি। গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান মোল্লা ৬৮,৮৬৭ ভোটে জয়ী হন। গোপালগঞ্জ-২ আসনে কে এম বাবর ৪০,০৪৮ ভোটে এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী ৬০,১৬৬ ভোটে নির্বাচিত হয়েছেন।

১৯৯৬ সালের পর এই প্রথম গোপালগঞ্জের সব আসনে জয় পেল বিএনপি। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মহম্মদ আরিফ-উজ-জামান ফল নিশ্চিত করেছেন।

নির্বাচনের এই ফলাফল বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর সরকার গঠন ও শপথগ্রহণ প্রক্রিয়ার দিকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.