প্রথম পাতা খবর পঞ্চায়েতে ৩ বছরের আগে আনা যাবে না অনাস্থা, পঞ্চায়েত আইন সংশোধনী বিল পাশ বিধানসভায়

পঞ্চায়েতে ৩ বছরের আগে আনা যাবে না অনাস্থা, পঞ্চায়েত আইন সংশোধনী বিল পাশ বিধানসভায়

144 views
A+A-
Reset

বাজেট অধিবেশনের একেবারে শেষ লগ্নে তড়িঘড়ি পঞ্চায়েত আইন সংশোধনী বিল পাশ করাল রাজ্য সরকার। শনিবার বিধানসভায় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ ধ্বনি ভোটে গৃহীত হয়। মধ্যাহ্নভোজের সময় কার্যবিবরণী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অধিবেশনের শেষে বিলটি পেশ করা হবে। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার ও তৃণমূল বিধায়ক সমীর জানা বিলের পক্ষে বক্তব্য রাখেন। বিরোধিতায় ছিলেন বিজেপি বিধায়ক অরূপকুমার দাস।

২০২৩ সালের জুলাই–অগস্টে গঠিত ত্রিস্তর পঞ্চায়েতগুলিতে অনাস্থা আনার সময়সীমা আড়াই বছর থেকে তিন বছর করার প্রস্তাব রয়েছে এই বিলে। বিরোধীদের দাবি, এই পদক্ষেপের রাজনৈতিক তাৎপর্য রয়েছে। বিজেপি বিধায়ক অরূপ বলেন, সময়সীমা বৃদ্ধির কারণ নিয়ে তাঁদের সংশয় আছে।

বিলটি পাশ হলেও কার্যকর হতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সম্মতি প্রয়োজন। সেই অনুমোদন না পাওয়া পর্যন্ত সংশোধনের বাস্তবায়ন স্থগিত থাকবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.