প্রথম পাতা খবর ‘স্কন্ধ কাটার রাজনীতি’ বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ করা প্রসঙ্গে তীব্র ক্ষোভ মমতার

‘স্কন্ধ কাটার রাজনীতি’ বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ করা প্রসঙ্গে তীব্র ক্ষোভ মমতার

96 views
A+A-
Reset

উত্তরপ্রদেশের পথ অনুসরণ করে বিহারেও খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ করল নীতীশ কুমার-এর সরকার। নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। বিহারের নগর উন্নয়ন ও আবাস দফতর মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।

এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “বাজারে মাছ-মাংস বিক্রি হবে না? যে বিজেপির জন্য এত লড়াই করছেন, এখানে এলে তো মাছ-মাংস বন্ধ করে দেবে। সবাই কি শপিং মলে মাছ-মাংস বেচবে? আমাদের তো চাষিরা রাস্তায় বসে।”

তিনি আরও অভিযোগ করেন, খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা চলছে। তাঁর কথায়, “স্কন্ধ কাটার রাজনীতি চলছে। এই রাজনীতিকে ধিক্কার জানাই।”

মমতার অভিযোগ, ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে আমজনতার খাওয়া-দাওয়ার উপর রাশ টানতে চাইছে। বাঙালির খাদ্যসংস্কৃতির সঙ্গে নিরামিষভিত্তিক সংস্কৃতির তফাতের প্রসঙ্গ টেনে তিনি সতর্কবার্তা দেন, বাংলায় এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হবে না।

রাজনৈতিক মহলের মতে, বিহারের এই প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে ফের খাদ্যাভ্যাস ও রাজনীতির প্রশ্ন সামনে এল। ভোটের আবহে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.