প্রথম পাতা খবর মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে পাহাড়ে আবার বন্‌ধের ডাক

মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে পাহাড়ে আবার বন্‌ধের ডাক

343 views
A+A-
Reset

দার্জিলিং: ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। ওই দিনেই পাহাড়ে বন্‌ধের ডাক। ফলে মাধ্যমিকের শুরুর দিনেই ফের পাহাড় অশান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিল জিটিএ বিরোধীরা। বিধানসভায় বলা হয়েছে পাহাড় আলাদা হবে না। বিধানসভায় পাশ হয়ে গিয়েছে ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’। তার প্রতিবাদেই বন্‌ধের ডাক দেওয়া হয়েছে পাহাড়ে।

জিটিএ বিরোধী গোষ্ঠীর মধ্যে রয়েছেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য। আপাতত তাঁরা ২৪ ঘণ্টার জন্য অনশনে বসেছেন। দার্জিলিঙের ভানু ভবনের সামনে শুরু হয়েছে তাঁদের অনশন।

‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’-এর প্রতিবাদে এবং গোর্খ্যাল্যান্ডের দাবিতে এই বন্‌ধ বলে জানিয়েছে জিটিএ বিরোধী পক্ষ। ঘটনাচক্রে, মঙ্গলবারই উত্তরবঙ্গ সফরে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বন্‌ধের কর্মসূচি ঘোষণা জিটিএ বিরোধীদের। দার্জিলিং, কালিম্পং-সহ জিটিএ এলাকায় ওই কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.