Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দুই রাজ্যে দলের সভাপতি বদল করল বিজেপি, সুকান্ত মজুমদার রইলেন স্বপদে - NewsOnly24

দুই রাজ্যে দলের সভাপতি বদল করল বিজেপি, সুকান্ত মজুমদার রইলেন স্বপদে

নয়াদিল্লি: বৃহস্পতিবার বিহার এবং রাজস্থানে দলের নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করল বিজেপি।

দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের জারি করা একটি বিবৃতি অনুসারে, পার্টি প্রধান জেপি নড্ডা দিলীপ জয়সওয়ালকে বিহার রাজ্য ইউনিটের নতুন প্রধান হিসাবে নিযুক্ত করেছেন। দলের বিধায়ক জয়সওয়াল, সম্রাট চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। সম্রাট এখন উপ-মুখ্যমন্ত্রী।।

অন্যদিকে, সিপি জোশীর পরিবর্তে রাজ্যসভার সাংসদ মদন রাঠোরকে রাজস্থানের বিজেপি সভাপতি করা হয়েছে। এ ছাড়াও অসম, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, রাজস্থান, তামিনাড়ু এবং ত্রিপুরায় সাংগঠনিক পদে একাধিক রদবদল করেছে বিজেপি।

তবে বঙ্গ বিজেপির সভাপতি পদে কোনও রদবদল করা হল না। আপাতত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকেই বহাল রাখা হল বঙ্গ বিজেপির সভাপতি পদে।

Related posts

ফের আলাদা হচ্ছে স্কুল ও উচ্চশিক্ষা দপ্তর, দুই পূর্ণমন্ত্রীর হাতে দায়িত্ব দিতে চলেছে রাজ্য সরকার

এসআইআর বৈধ, ভোটার তালিকা যাচাইয়ে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে: গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আয়ুষকে স্বতন্ত্র দফতর করার পরিকল্পনা সরকারের, মন্ত্রিসভায় পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু