প্রথম পাতা খবর বিজেপির দ্বিতীয় তালিকায় ১১১ প্রার্থী! অর্জুন সিং নোয়াপাড়ায়, টিকিটে চমক রূপা-দিব্যেন্দুদের

বিজেপির দ্বিতীয় তালিকায় ১১১ প্রার্থী! অর্জুন সিং নোয়াপাড়ায়, টিকিটে চমক রূপা-দিব্যেন্দুদের

10 views
A+A-
Reset

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৌশল আরও জোরালো করল বিজেপি। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বাংলার ১১১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল পদ্ম শিবির। এই তালিকায় রয়েছে একাধিক চমক, আসন বদল এবং নতুন মুখের সংযোজন।

সবচেয়ে বড় চমক—দাপুটে নেতা অর্জুন সিংকে ভাটপাড়া থেকে সরিয়ে নোয়াপাড়ায় প্রার্থী করা হয়েছে। দীর্ঘদিন ভাটপাড়া রাজনীতিতে প্রভাবশালী হলেও এবার তাঁকে নতুন কেন্দ্রে পাঠানো হয়েছে।

অন্যদিকে, গুরুত্বপূর্ণ বারাকপুর আসনে বিজেপি ভরসা করেছে আইনজীবী কৌস্তুভ বাগচীর উপর। এই প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এখানে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী।

চমক রয়েছে তারকা প্রার্থী তালিকাতেও। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এই প্রথম বিধানসভা নির্বাচনে লড়ছেন। তাঁকে প্রার্থী করা হয়েছে সোনারপুর দক্ষিণে, যেখানে তাঁর লড়াই তৃণমূলের লাভলি মৈত্রর বিরুদ্ধে।

এদিকে, অধিকারী পরিবারের উপস্থিতিও জোরালো। শুভেন্দু অধিকারীর পর এবার তাঁর ভাই দিব্যেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়েছে এগরা থেকে।

লোকসভায় পরাজয়ের পরেও বিজেপি আস্থা রেখেছে নিশীথ প্রামাণিকের উপর। তাঁকে মাথাভাঙা আসনে প্রার্থী করা হয়েছে। গাইঘাটা থেকে লড়বেন ঠাকুরবাড়ির সুব্রত ঠাকুর।

আরও কিছু উল্লেখযোগ্য প্রার্থী হল—

রাজারহাট-নিউটাউন: তরুণজ্যোতি তিওয়ারি

হিঙ্গলগঞ্জ: সন্দেশখালির আলোচিত মুখ রেখা পাত্র

টালিগঞ্জ: অভিনেত্রী পাপিয়া অধিকারী

এন্টালি: আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল

শ্যামপুর: হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরণ) এই তালিকা স্পষ্ট করে দিয়েছে, ছাব্বিশের বাংলা দখলে মরিয়া বিজেপি একদিকে যেমন অভিজ্ঞ নেতাদের উপর ভরসা রাখছে, তেমনই নতুন মুখ ও তারকা প্রার্থীদেরও সামনে এনে কৌশল সাজাচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.