প্রথম পাতা খবর সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী

সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী

334 views
A+A-
Reset

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন বিচারপতি জয়মাল্য বাগচী। সোমবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে তাঁর নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে। ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই সুপারিশ করেছিল, যা রাষ্ট্রপতি দৌপদী মুর্মু অনুমোদন করেছেন। নিয়ম অনুযায়ী, ২০৩১ সালে তিনি ভারতের প্রধান বিচারপতি (CJI) হবেন।

বিচারপতি জয়মাল্য বাগচীর বিচার বিভাগীয় অভিজ্ঞতা দীর্ঘ। ২০১১ সালের ২৭ জুন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান। ২০২১ সালে করোনা পরিস্থিতির সময় তাঁকে ১০ মাসের জন্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হয়। এরপর তিনি কলকাতা হাইকোর্টে ফিরে আসেন এবং সেখানেই বিচারপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

১২ বছর পর কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ হল। এর আগে ২০১৩ সালে বিচারপতি আলতামাস কবীর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছিলেন।

২০৩১ সালের ২৫ মে বর্তমান বিচারপতি কেভি বিশ্বনাথন প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন। এরপর বিচারপতি জয়মাল্য বাগচী প্রধান বিচারপতি হবেন এবং ওই বছরের ২ অক্টোবর পর্যন্ত তিনি দায়িত্ব সামলাবেন।

সুপ্রিম কোর্টের কলেজিয়াম সমস্ত দিক বিবেচনা করেই তাঁকে মনোনীত করেছিল। রাষ্ট্রপতি সেই সুপারিশে স্বাক্ষর করার পর তাঁর নিয়োগ চূড়ান্ত হল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.