প্রথম পাতা খবর আজ থেকে তিন জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর

আজ থেকে তিন জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর

364 views
A+A-
Reset

সপ্তাহের প্রথম দিনেই জেলা সফরে বের হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি প্রথমে মুর্শিদাবাদ গিয়ে প্রশাসনিক সভা করবেন। এরপর মালদহে যাবেন, যেখানে সম্প্রতি কাউন্সিলর বাবলা সরকার খুন হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহত বাবলার স্ত্রী চৈতালী সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি।

মালদহ সফরে সরকারি জনসভা থেকে বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। এরপর তাঁর গন্তব্য আলিপুরদুয়ার, যেখানে আরও একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে।

নবান্ন সূত্রে জানা গেছে, জেলা সফর শেষে বৃহস্পতিবার কলকাতায় ফিরতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.