প্রথম পাতা খবর ‘গল্পই বেশি হল’, রাজভবনে মোদীর সঙ্গে দেখা করার পর বললেন মমতা

‘গল্পই বেশি হল’, রাজভবনে মোদীর সঙ্গে দেখা করার পর বললেন মমতা

363 views
A+A-
Reset

কলকাতা: শুক্রবার রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী এ দিনের সাক্ষাৎকে এক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেন।

নবান্ন সূত্রে খবর, প্রোটোকল রক্ষা করতেই মোদী-মমতা সাক্ষাৎ। সাক্ষাৎ শেষে রাজভবন থেকে মমতা বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা বলেন, “রাজভবনে এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। রাজ্যের কথাও বললাম। আর গল্প করলাম। রাজনীতির কথা কম, গল্পই বেশি হল।”

মুখ্যমন্ত্রীর কথায়, “এখনও নির্বাচন ঘোষণা হয়নি। প্রোটোকল রয়েছে, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এলে আমাদের দেখা করতে হয়। আমি যেহেতু আরসিটিসিতে যেতে পারিনি, তাই এখানে এসে দেখা করে গেলাম।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন, “আমি এখানে রাজনৈতিক কোনও বিষয় নিয়ে মন্তব্য করব না। কারণ এটা কোনও রাজনৈতিক বৈঠক ছিল না।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.