Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শুক্রবার ভোরে ৬.১ মাত্রার ভূকম্পে কাঁপলো দেশ - NewsOnly24

শুক্রবার ভোরে ৬.১ মাত্রার ভূকম্পে কাঁপলো দেশ

শুক্রবার ভোরে ভূমিকম্প! কেঁপে উঠল উত্তরবঙ্গ থেকে কলকাতা, কেঁপে উঠল বাংলাদেশের একাংশও। এদিন ভোরের ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত। ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গ-সহ কলকাতাও।  বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সেদেশের বিভিন্ন স্থানেও ভূমিকম্প অনুভূত হয়েছে ভালমতন। জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।

শুক্রবার ভোর ৫টা নাগাদ সারা দেশে অনুভূত হয় কম্পন। কম্পন স্থায়ি হয় প্রায় ৩০ সেকেন্ড। মৌসম ভবন জানায়, এদিনের ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের কাছাকাছি ভারত-মায়ানমার সীমান্ত এলাকা এবং গভীরতা ছিল প্রায় ১২ কিমি গভীরে।

বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের সময় অনুসারে ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ভূমিকম্পটির সৃষ্টি হয়। উৎপত্তিস্থল মায়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারে এবং এর মাত্রা ছিল ৬.১। এদিন এই ভূমিকম্প টের পেয়ে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ঘর থেকে বেরিয়ে আসেন মানুষজন, তবে ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর নেই ।

Related posts

চৈত্রের শেষেই গরমের দাপট, দক্ষিণবঙ্গে দাবদাহের সতর্কতা

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট