প্রথম পাতা খবর দক্ষিণ কলকাতার শপিং কমপ্লেক্সে আগুন-আতঙ্ক

দক্ষিণ কলকাতার শপিং কমপ্লেক্সে আগুন-আতঙ্ক

353 views
A+A-
Reset

কলকাতা: সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ দক্ষিণ কলকাতার শপিং কমপ্লেক্সে আগুন-আতঙ্ক। দক্ষিণাপণের একতলায় একটি শাড়ির দোকানে আগুন (Fire) লাগে। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।

এ দিন দোকান খোলার সময় আচমকাই একতলায় শাড়ির দোকানে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় দক্ষিণাপন। দক্ষিণাপনে প্রতিটি দোকান একে অপরের লাগোয়া। আর প্রত্যেকটি দোকানে মূলত পোশাক, শাড়ি রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। সে কারণে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা।

আতঙ্কিত হয়ে পড়েন ক্রেতারাও। দক্ষিণাপন ছেড়ে বেরনোর জন্য কার্যত হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আশেপাশের যে দোকান রয়েছে সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই বিষয়টির দিকেও লক্ষ্য রাখছেন দমকলকর্মীরা।

দমকল কর্মীরা এসে সেই আগুন সবভাবে নিয়ন্ত্রণে আনার যথেষ্ট চেষ্টা করছেন। পকেট ফায়ার মনে হয় বন্ধ হয়েছে। আতঙ্কের জন্য আশেপাশের দোকান বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ড। তবে আগুন লাগার অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.