প্রথম পাতা খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে বিশ্ববিদ্যালয়ের কমিটিও

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে বিশ্ববিদ্যালয়ের কমিটিও

612 views
A+A-
Reset

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফেও একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিবারের অভিযোগ, মৃত্যুর নেপথ্য রয়েছে র‌্যাগিং।

ঘটনায় প্রকাশ, বুধবার ভোররাতে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় স্নাতকস্তরের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর। জানা যায়, মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে পড়ুয়ার। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে নদিয়ার বগুলা এলাকা থেকে ছুটে আসে স্বপ্নদীপের পরিবার। মৃত পড়ুয়ার মামা অভিযোগ তুলছেন, র‍্যাগিংয়ের শিকার হয়েছেন স্বপ্নদীপ। মৃতের মামা অরূপ কুন্ডু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে র‍্যাগিংয়ের অভিযোগও জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরই যাদবপুরে বাংলা প্রথম বর্ষে ভর্তি হন বছর ১৮-র স্বপ্নজীপ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গতকাল বাংলা প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাসে অনুপস্থিত ছিল স্বপ্নদীপ। এরপর মাঝরাতে হস্টেলের আবাসিকরা ভারী কিছু পড়ার আওয়াজ পান। দেখা যায় নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্বপ্নদীপ। গুরুতর জখম অবস্থায় কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর আজ সকালে ওই পড়ুয়ার মৃত্যু হয়।

ঘটনার রাতে মেন হস্টেলে ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখবে এই বিশ্ববিদ্যালয়ের এই কমিটি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সুবিনয় চক্রবর্তীর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.