প্রথম পাতা খবর একুশে জুলাই: কলকাতা হাই কোর্টের শর্ত মেনে যান নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ, বিজ্ঞপ্তি জারি পুলিশের

একুশে জুলাই: কলকাতা হাই কোর্টের শর্ত মেনে যান নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ, বিজ্ঞপ্তি জারি পুলিশের

341 views
A+A-
Reset

আগামী সোমবার, ২১ জুলাই, ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহিদ সমাবেশ। কলকাতা হাই কোর্টের একাধিক শর্ত মেনে ইতিমধ্যেই যান নিয়ন্ত্রণের পরিকল্পনা তৈরি করেছে কলকাতা পুলিশ। শুক্রবার সেই অনুযায়ী বিস্তারিত নির্দেশিকা জারি করেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

নির্দেশিকা অনুযায়ী:

  • ধর্মতলার দিকে যাওয়া রাস্তাগুলিতে গাড়ি দাঁড় করানো নিষিদ্ধ।
  • যানজট হলে বিকল্প রুট ব্যবহার করা হবে।
  • সোমবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি শহরে প্রবেশ করতে পারবে না।
  • তবে মাছ, মাংস ও অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

যে যে রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে:

  • আমহার্স্ট স্ট্রিট
  • বিধান সরণি
  • কলেজ স্ট্রিট
  • ব্রাবোর্ন রোড
  • বেন্টিঙ্ক স্ট্রিট
  • স্ট্র্যান্ড রোড
  • বিবি গাঙ্গুলি স্ট্রিট
  • নিউ সিআইটি রোড
  • রবীন্দ্র সরণি

যে রাস্তাগুলিতে পার্কিং নিষিদ্ধ:

  • হেস্টিংস ক্রসিং
  • ক্যাথিড্রাল রোড
  • লাভার্স লেন
  • হসপিটাল রোড
  • ক্যাসুরিনা অ্যাভিনিউ

প্রতি বছরের মতোই এবারও ২১ জুলাই দিনটি বিশেষ মর্যাদায় পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ১৯৯৩ সালের এই দিনেই পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। সেই ঘটনার স্মরণে ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ মঞ্চ গড়ে শোকজ্ঞাপন করেন দলের নেতারা। নেতৃত্বে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.