প্রথম পাতা খবর বৃষ্টি শুরু শহরে! কেমন থাকবে আবহাওয়া

বৃষ্টি শুরু শহরে! কেমন থাকবে আবহাওয়া

329 views
A+A-
Reset

কলকাতা: বৃষ্টির দাপটে দুর্গাপুজোর আনন্দ মাটি হয়েছে কয়েক দিন আগেই। এ বার কালীপুজোতেও ফের তেমনটাই হতে চলেছে! সোমবার ভোরসকাল থেকেই শুরু বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হওয়ার কথা। সোমবার তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে, সেই ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়বে বাংলাদেশে। ঘূর্ণিঝড় বাংলাদেশের তিনকোনিয়া আর সনদ্বীপের মাঝখান দিয়ে উপকূলে প্রবেশ করবে।

এর আগে দুর্গাপুজোর সময়েও বৃষ্টি হয়েছে প্রায় প্রত্যেকটা দিন। এ বার কালীপুজোতেও পিছু ছাড়ছে না। আজ, অর্থাৎ পুজোর দিন, সারাদিনই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই বৃষ্টি শুরু হবে রাজ্যের উপকূলবর্তী এলাকায়। সোমবার দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এ দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সতর্কতা।

ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে উপকূলীয় জেলাগুলি-সহ অনেক জায়গায়। কলকাতা ও তার আশপাশের জেলাগুলোতে মূলত হালকা অথবা মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে জোরে হাওয়া বইছে। আবহাওয়া দফতর জানিয়েছে, হাওয়ার বেগ ক্রমশ বাড়বে দুই ২৪ পরগনায়। ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সারাদিন খারাপ আবহাওয়া থাকবে। দফায় দফায় বৃষ্টি হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.