প্রথম পাতা খবর নতুন বছরের আগের রাতে ব্লু লাইনে অতিরিক্ত ৮টি মেট্রো: দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম–দমদম রুটে বিশেষ পরিষেবা

নতুন বছরের আগের রাতে ব্লু লাইনে অতিরিক্ত ৮টি মেট্রো: দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম–দমদম রুটে বিশেষ পরিষেবা

92 views
A+A-
Reset

নতুন বছরের আগের রাতে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল। বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ রাতে ব্লু লাইনে মোট ৮টি বিশেষ পরিষেবা চালানো হবে—যার মধ্যে রয়েছে ৪টি আপ এবং ৪টি ডাউন ট্রেন। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিষেবাগুলি মূলত দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম এবং দমদম রুটে চলবে।

পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে অতিরিক্ত ট্রেন ছাড়বে রাত ০৯:৪০, ০৯:৫২, ১০:০৫ এবং ১০:১৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে ফিরতি পরিষেবা মিলবে রাত ০৯:৫৪, ১০:০৪ এবং ১০:১৭ মিনিটে। পাশাপাশি শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের উদ্দেশে একটি বিশেষ ট্রেন ছাড়বে রাত ১০:৩০ মিনিটে।

নতুন বছরের আগের রাতে রাত ৯টা ৪০ মিনিটের পর এই বাড়তি পরিষেবাগুলি চালু হবে। তবে এদিন ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে। অন্যদিকে, গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে সেদিনও স্বাভাবিক সময় অনুযায়ী মেট্রো পরিষেবা চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বছরের শেষ রাতে শহরে যাতায়াতের চাপ বাড়ার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্রে খবর। নতুন বছরকে স্বাগত জানাতে বাইরে বেরনো সাধারণ যাত্রীদের জন্য এই অতিরিক্ত পরিষেবা বিশেষ সহায়ক হবে বলেই আশা প্রশাসনের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.