প্রথম পাতা খবর কলকাতায় ২৮ ডিগ্রির ছোঁয়া, বাড়ছে তাপমাত্রা—তবে কি বিদায় নিচ্ছে শীত?

কলকাতায় ২৮ ডিগ্রির ছোঁয়া, বাড়ছে তাপমাত্রা—তবে কি বিদায় নিচ্ছে শীত?

8 views
A+A-
Reset

মহানগরে শীতের আমেজ ক্রমশ কমছে। সর্বোচ্চ তাপমাত্রা এখনই ২৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু’ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

আবহাওয়া বিজ্ঞানীদের মতে, আগামী সাতদিন আকাশ পরিষ্কার থাকবে এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যে থাকবে। কালিম্পং ও সমতলের জেলাগুলিতে তা ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। মালদহ-সহ নিম্নাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।

তবে আগামী তিন থেকে চার দিন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে কুয়াশার প্রভাব বেশি থাকতে পারে।

সব মিলিয়ে ধীরে ধীরে গোটা বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত, বাড়ছে উষ্ণতার আমেজ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.