প্রথম পাতা খবর এলপিজি সঙ্কটে অটো সংকট, ভাড়া দ্বিগুণ! রাতারাতি ৮ টাকা বাড়ল গ্যাসের দাম, চরম ভোগান্তিতে যাত্রী

এলপিজি সঙ্কটে অটো সংকট, ভাড়া দ্বিগুণ! রাতারাতি ৮ টাকা বাড়ল গ্যাসের দাম, চরম ভোগান্তিতে যাত্রী

14 views
A+A-
Reset

গ্যাসের (এলপিজি) সঙ্কটের জেরে কলকাতার রাস্তায় ইতিমধ্যেই বড়সড় প্রভাব পড়েছে অটো পরিষেবায়। প্রায় ৩০ শতাংশ অটো চলাচল বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। যেগুলি চলছে, সেগুলিও অনিয়মিতভাবে চলছে। তার উপর ভাড়া দ্বিগুণ হওয়ায় নাজেহাল সাধারণ যাত্রীরা।

এই পরিস্থিতির মধ্যেই এল আরও বড় ধাক্কা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে কলকাতায় অটোয় ব্যবহৃত এলপিজির দাম এক ধাক্কায় ৮ টাকা বেড়ে দাঁড়াল লিটার প্রতি ৭০ টাকা ৬৮ পয়সা। ফলে পরিবহন ব্যবস্থায় আরও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, মার্চের শুরুতেই এলপিজির দাম বেড়েছিল। তখন লিটার প্রতি ৫৭.৬৮ টাকা থেকে বেড়ে হয় ৬২.৬৮ টাকা। তার কয়েকদিনের মধ্যেই আবার ৮ টাকা বৃদ্ধি, যা সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে।

গ্যাসের জোগান কমে যাওয়ায় অনেক অটো চালকই রাস্তায় নামতে পারছেন না। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অফিসযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী—সকলেই সমস্যায় পড়েছেন।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানির দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে পরিবহন খাতে। ফলে আগামী দিনে ভাড়া আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.