প্রথম পাতা খবর ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির ঘোষণা করল তৃণমূল

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির ঘোষণা করল তৃণমূল

295 views
A+A-
Reset

কলকাতা: সোমবার নজরুল মঞ্চে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বলেন, “আজ দিদির হাত ধরে দিদির সুরক্ষা কবচের সূচনা হচ্ছে। দিদির দূতেরা গিয়ে তা গিয়ে দেখবেন। ২০১১ সাল থেকে সরকার একাধিক জনকল্যাণমুখী প্রকল্প ঘোষণা করেছে। খাদ্যসাথী, বাংলা আবাস যোজনা, নিজ গৃহ নিজ ভূমি, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, মানবিক পেনশন, বিধবা ভাতা, জয় বাংলা পেনশন স্কিমের পেনশন আছে। এই প্রকল্পগুলি অ্যাপের মাধ্যমে বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবে দিদির দূতেরা”।

রাজ্যের পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে পঞ্চায়েত ভোটের আগে বড় মাত্রায় জনসংযোগে নেমে পড়ছে তৃণমূল। এ দিন অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “দুয়ারে সরকারের মতো মানুষের দরজায় তৃণমূল কংগ্রেস। সাড়ে তিন লক্ষ কর্মী ২ কোটি পরিবারে যাবে। ১০ কোটি মানুষের কাছে যাবে। হয়তো কোনও ব্যক্তি প্রকল্পের সুবিধা পাওয়া জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণই করতে পারছেন না। আমাদের কর্মীরা তাঁদের সাহায্য করবেন। এর জন্য কোনও পয়সাকড়ি লাগবে না। বিএসকে কেন্দ্র আমরা চালু করছি। প্রত্যেকটা ব্লকে। বিএসকে কেন্দ্রে মানুষের যে কোনও অসুবিধা রেজিস্ট্রার করতে পারবেন। এটা কিন্তু পয়সা দিয়ে নয়। তাই কম্পিউটার জানা ছেলেমেয়েদের নিয়ে বিএসকে কেন্দ্রগুলো করা হয়েছে”।

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা ভোটের আগেও একই ভাবে ‘দিদিকে বলো’র মতো প্রকল্পের সূচনা করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার পঞ্চায়েতকে পাখির চোখ করে একই রকম ভাবে ‘দিদির সুরক্ষা কবচ’ চালু করছে তৃণমূল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.