প্রথম পাতা খবর ‘জ্ঞানত কোনো ভুলকে প্রশ্রয় দিই না’, বাঁকুড়ার সভা থেকে শান্তি বজায় রাখার বার্তা মমতার

‘জ্ঞানত কোনো ভুলকে প্রশ্রয় দিই না’, বাঁকুড়ার সভা থেকে শান্তি বজায় রাখার বার্তা মমতার

485 views
A+A-
Reset

খাতরা: বুধবার বাঁকুড়ায় বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক সভা থেকে কয়েক হাজার কোটি টাকার জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন তিনি।

সন্দেশখালির মতো ঘটনা নিয়ে বর্তমানে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। মানুষকে এ নিয়ে সতর্ক হতে আবেদন জানালেন তিনি। দাঙ্গা, রক্তপাত এড়ানোর আর্জি জানালেন। মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “ভাল কথা বললে শুনবেন। খারাপ কথা শুনবেন না। তাহলে মাথা খারাপ হয়ে যাবে। চিরসবুজ থাকতে হলে মনে রাখবেন, শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূল সরকারই ভরসা।”

মমতা জানান, ভুলকে কখনও প্রশ্রয় দেন না তিনি। জ্ঞানত কখনও প্রশ্রয় দেননি, আগামী দিনেও দেবেন না। অজান্তে যদি কিছু ঘটে থাকে, তাতেও প্রশ্রয় নেই তাঁর। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি কোথাও রক্ত ঝরুক চাই না। অত্যাচার চাই না। আমি ভুল জিনিসকে জ্ঞানত প্রশ্রয় দিই না। আমি অন্যায়কে প্রশ্রয় দিই না । অজান্তে কিছু হলে তাতেও প্রশ্রয় দিই না।”

পাশাপাশি জানিয়ে দেন, সব রকম সাহায্য করতে এগিয়ে যাবেন তিনি। যারা সব ঘেঁটে দিতে চাইছে, তাদের কথা কানে তোলা উচিত নয়, শান্তি বজায় রাখতে হবে বলে এদিন বার্তা দেন মমতা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.