প্রথম পাতা খবর রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল

267 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজকুমার আগরওয়াল। শুক্রবার নির্বাচন কমিশন তাঁর নিয়োগের ঘোষণা করে। ১৯৯০ ব্যাচের এই আইএএস অফিসার ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন।

২০১৭ সাল থেকে আরিজ আফতাব সিইও পদে ছিলেন। তাঁর অবসরের পর দিব্যেন্দু দাস ভারপ্রাপ্ত সিইও হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার কমিশন মনোজকুমার আগরওয়ালকে স্থায়ী সিইও হিসাবে নিয়োগ করল।

আগরওয়াল এর আগে অগ্নি ও জরুরি পরিষেবা, বন বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব হিসাবেও কাজ করেছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.