প্রথম পাতা খবর উত্তরপ্রদেশের মেডিক্যাল কলেজের ছাত্রের রহস্যজনক মৃত্যু

উত্তরপ্রদেশের মেডিক্যাল কলেজের ছাত্রের রহস্যজনক মৃত্যু

314 views
A+A-
Reset

উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার একটি বেসরকারি মেডিক্যাল কলেজে এক মেডিক্যাল ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে কলেজের ছাত্রাবাসের পিছনে ২৪ বছর বয়সী কুশাগ্রপ্রতাপ সিংহের দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, এবং শুরু হয় তদন্ত।

কুশাগ্রপ্রতাপ সিংহ ছিলেন গোরক্ষপুরের বাসিন্দা এবং শাহজাহানপুরের মেডিক্যাল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র। কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ শুক্ল জানিয়েছেন, ছাত্রটি হস্টেলের তিন তলা ভবনের এক তলায় থাকতেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সুপার রাজেশ এস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, উপরের তলা থেকে পড়ে ছাত্রটির মৃত্যু হয়েছে।

পুলিশ এই ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করছে এবং আত্মহত্যা, দুর্ঘটনা বা খুন—কোনো সম্ভাবনাকেই বাদ দিচ্ছে না। ছাত্রের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ছাত্রের সহপাঠী এবং পরিচিতদের সঙ্গে কথা বলছে পুলিশ, পাশাপাশি কলেজ ক্যাম্পাসে থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.