প্রথম পাতা খবর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের আশঙ্কা

248 views
A+A-
Reset

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ জুড়েই একাধিক দিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ পশ্চিম দিকে সরে গেলেও অক্ষরেখা ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। যদিও আগের তুলনায় বৃষ্টি কিছুটা কমেছে।

শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার আরও জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার পরে আপাতত আর কোনও সতর্কতা নেই।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, সোমবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আবার আগামী বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়ার কারণে দক্ষিণ ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আপাতত গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.