প্রথম পাতা খবর এসআইআর-এ স্থায়ী বসবাসের শংসাপত্র বৈধ, চাপে পড়ে শেষবেলায় নিয়ম বদল কমিশনের

এসআইআর-এ স্থায়ী বসবাসের শংসাপত্র বৈধ, চাপে পড়ে শেষবেলায় নিয়ম বদল কমিশনের

6 views
A+A-
Reset

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় স্থায়ী বসবাসের শংসাপত্র (পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট) গ্রহণযোগ্য নথি হিসেবে ব্যবহারের বিষয়ে স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন কমিশন। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের জারি করা শংসাপত্রকেই বৈধ ধরা হবে বলে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানো চিঠিতে জানানো হয়েছে।

শংসাপত্র ইস্যু করার ক্ষমতা বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকের থাকলেও, এসআইআর-এ কোন নথি গ্রহণযোগ্য হবে তা নিয়ে বিভ্রান্তি দূর করতেই এই নির্দেশিকা বলে মনে করা হচ্ছে। কমিশন জানিয়েছে, শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের ১৯৯৯ সালের নিয়ম মেনে তৈরি হতে হবে। এসআইআর-এ নিযুক্ত সব আধিকারিককে এই নির্দেশ কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসআইআর শুনানির শেষ দিন ছিল শনিবার। তবে সব জায়গায় শুনানি শেষ হয়েছে কি না, তা স্পষ্ট নয়। সময়সীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা আসেনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.