প্রথম পাতা খবর খাস কলকাতায় ক্যানসার ও অন্যান্য গুরুতর রোগে ব্যবহৃত ভেজাল ওষুধ উদ্ধারে চাঞ্চল্য

খাস কলকাতায় ক্যানসার ও অন্যান্য গুরুতর রোগে ব্যবহৃত ভেজাল ওষুধ উদ্ধারে চাঞ্চল্য

644 views
A+A-
Reset

কলকাতা: ক্যানসার ও অন্যান্য গুরুতর রোগে ব্যবহৃত ভেজাল ওষুধ উদ্ধারে তোলপাড় খাস কলকাতা। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর পূর্বাঞ্চলীয় শাখা এবং পশ্চিমবঙ্গ ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেটের যৌথ অভিযানে শহরের একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকার ভেজাল ওষুধ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ওষুধগুলি মূলত ক্যানসার ও মধুমেহের মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত হত। ওষুধের প্যাকেটে উল্লেখ ছিল যে সেগুলি আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা এবং বাংলাদেশে তৈরি। তবে, সরবরাহকারী সংস্থা এই দাবির পক্ষে কোনও নথি দেখাতে পারেনি। তদন্তে আরও বেরিয়ে এসেছে ফাঁকা ওষুধের প্যাকেটও।

বাজেয়াপ্ত করা ওষুধের কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় সংস্থার মালকিনকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে হাজির করানোর পর অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.